ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ
শনিবার, ২০ জুন ২০২৬



ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ এমপিকে মনোনয়ন দিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১৫ জুন ২০২৬ তারিখে জারি করা স্মারক অনুযায়ী, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নায়াব ইউসুফ আহমেদ এমপিকে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফরিদপুর জেনারেল হাসপাতালের সুষ্ঠু পরিচালনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে প্রেরণ করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তে ফরিদপুর জেনারেল হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০০   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ডিএসসিসিতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ - স্পীকার
জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ