সরিষাবাড়ীতে গৃহবধূকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাই, আদালতে মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গৃহবধূকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাই, আদালতে মামলা
শনিবার, ২০ জুন ২০২৬



সরিষাবাড়ীতে গৃহবধূকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাই, আদালতে মামলা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সামর্থবাড়ী এলাকায় এক গৃহবধূকে মারধর, গুরুতর আহত এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিচারিক তদন্ত ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।

​মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার সামর্থবাড়ী গ্রামের বাসিন্দা বিথী বেগম (৫৬) সরিষাবাড়ী আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলায় একই এলাকার তয়েজ মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৬)-কে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মিনা বেগম, রত্না খাতুন, সুলতান মিয়া, মহিরন বেগম, তয়েজ উদ্দিন, রাজিয়া বেগম, কল্পনা বেগম ও শীলা আক্তারসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়।

​মামলার অভিযোগে বলা হয়েছে, পূর্ববিরোধের জেরে গত ২৮ মার্চ রোজ শনিবার বিকেল ৪টার দিকে সামর্থবাড়ী গ্রামের আফসারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযুক্তরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ সময় বাদী প্রতিবাদ করলে আসামিরা লোহার রড, বাঁশের লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।

​হামলায় বাদীর মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

মামলার নথিতে আরও দাবি করা হয়েছে, ​হামলার সময় বাদীর পরিহিত প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া মারধরের সময় তার পরনের কাপড় টেনে ছিঁড়ে ফেলা এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়।

আহত অবস্থায় বিথী বেগমকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

​ভুক্তভোগী বিথী বেগম জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২২:২২:০৮   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ