ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান
রবিবার, ২১ জুন ২০২৬



ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান

ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আওতায় রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেকনিক্যাল পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২০ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বাস্তবায়নের ধারাবাহিকতা হিসেবেই এই আলোচনার আয়োজন করা হয়েছে। এই বিশেষ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান এবং কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।

সমঝোতা স্মারকটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান তার সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, রোববারের মধ্যেই ইরানের সাথে উচ্চপর্যায়ের এই আলোচনা শুরু হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরান সরকার এবং সেই সাথে কাতার ও পাকিস্তানের মূল প্রতিনিধিরা পৌঁছানো মাত্রই আমরা এই বৈঠকের পরিকল্পনা করব। তিনি ইঙ্গিত দেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই (রোববার) এই প্রক্রিয়া শুরু হতে পারে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমঝোতা স্মারকের আওতায় অন্য পক্ষের প্রতিশ্রুতিগুলো খতিয়ে দেখতে এবং তা বাস্তবায়নের দাবি জানাতে ইরানের একটি প্রতিনিধি দল সুইজারল্যান্ড সফর করবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

বাংলাদেশ সময়: ০:০০:১৯   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ