মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬



বন্দরে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার এবং ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল বন্দর থানাধীন লাঙ্গলবন্দ চাচা ভাতিজা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—মাগুরা সদর উপজেলার গাং নালিয়া পূর্বপাড়া এলাকার সিরাজ মোল্যা (২৫), যশোরের চৌগাছা উপজেলার বুলিয়া রাজারপাড়া এলাকার মো. মাহাবুবুর রহমান (২০) এবং একই উপজেলার চান্দা আড়া এলাকার মো. রাশেদুল ইসলাম (৩৫)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:০২:৪৯   ১১ বার পঠিত