ধারাবর্ষা জামে মসজিদে গণশৌচাগার নির্মাণে বিএনপি নেতা উজ্জ্বল সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধারাবর্ষা জামে মসজিদে গণশৌচাগার নির্মাণে বিএনপি নেতা উজ্জ্বল সরকার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬



ধারাবর্ষা জামে মসজিদে গণশৌচাগার নির্মাণে বিএনপি নেতা উজ্জ্বল সরকার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা পূর্ব দক্ষিণপাড়া জামে মসজিদে মুসল্লিদের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে পায়খানা ও প্রস্রাবখানা (গণশৌচাগার) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে মসজিদে শৌচাগার না থাকায় দূর-দূরান্ত থেকে আসা মুসল্লি ও স্থানীয় গ্রামবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। গ্রামবাসীর এই যৌক্তিক দাবিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার(২৫ জুন) সকালে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও কামরাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল সরকার তার নিজস্ব তহবিল থেকে এটি নির্মাণের দায়িত্ব নেন।

​সম্প্রতি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কাজের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত না থাকলেও কামরাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রঞ্জু মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসী অংশ নেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন।

​এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধারাবর্ষা পূর্ব দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আঃ বাক্কী মন্ডল, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দীন, কামরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​মসজিদে শৌচাগার নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয় মুসল্লি ও গ্রামবাসী গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং উজ্জ্বল সরকারের এই মহতি উদ্যোগের প্রশংসা করে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৪৯   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ডিএসসিসিতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ