অপরাধমুক্ত সমাজ গড়তে সরিষাবাড়ীতে ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপরাধমুক্ত সমাজ গড়তে সরিষাবাড়ীতে ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬



অপরাধমুক্ত সমাজ গড়তে সরিষাবাড়ীতে ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ

জামালপুর প্রতিনিধি: মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরের সরিষাবাড়ীতে এক বিশাল ‘ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে ‘নিরাপত্তা ও প্রগতি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সরিষাবাড়ী থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাকিবুল ইসলাম, তিনি তাঁর বক্তব্যে অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে একটি নিরাপদ ও প্রগতিশীল সমাজ গঠনে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন এস আই বিকাশ চন্দ্র সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামরাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন,কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ বারেক, সহ-সভাপতি সাইফুল মাষ্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীম হোসাইন মুন্না, কামরাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলা বিএনপির সদস্য উজ্জ্বল সরকার ও রঞ্জু মন্ডল প্রমুখ।

​সমাবেশে বক্তারা এই অঙ্গীকার ব্যক্ত করেন,​”পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় সরিষাবাড়ী থানা এলাকাকে অপরাধমুক্ত, নিরাপদ ও একটি আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে।”

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অপরাধ প্রতিরোধে বিট পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৮:৪১:৩৫   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ