অনলাইন সাংবাদিকতাই এখন তথ্যের প্রধান মাধ্যম: সেতুমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনলাইন সাংবাদিকতাই এখন তথ্যের প্রধান মাধ্যম: সেতুমন্ত্রী
শনিবার, ২৭ জুন ২০২৬



অনলাইন সাংবাদিকতাই এখন তথ্যের প্রধান মাধ্যম: সেতুমন্ত্রী

অনলাইন সাংবাদিকতাই এখন তথ্য পাওয়ার প্রধান মাধ্যম হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর একটি হোটেলে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ এর ফল উৎসবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এখন সময়টা অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার। এটাই মানুষ উপভোগ করছে। সময়ের যে আবেদন, সেটিকে আপনারা ধারণ করতে পারছেন। এটি আপনাদের সৌভাগ্য এবং যোগ্যতারও স্বীকৃতি।

তিনি বলেন, আমি প্রায়ই বলি, আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। আমার দুর্ভাগ্য যে, সাংবাদিকতা করার সুযোগ হয়নি; রাজনীতিতে চলে এসেছি। তবে সাংবাদিকদের দূরদর্শিতা সত্যিই অনন্য।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেল, টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ইরফান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:২৬   ৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ঢাকা কলেজে শেষ হলো পঞ্চম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত
দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে- তথ্যমন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ