বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ২৭ জুন ২০২৬



বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি : “নারী ও কণ্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রুখে দাড়াও” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন ২০২৬খ্রি. শনিবার বেলা ১১টায় মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক ডাঃ মালেকা বানু। পতাকা উত্তোলন পরবর্তী একটি র‌্যারী বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের সরকারী আইনউদ্দিন কলেজ থেকে রেলগেট এলাকা প্রদক্ষিণ করে কলেজ গেটে শেষ হয়। র‌্যালি পরবর্তী সম্মেলনের প্রথম পর্বে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ৫ম সম্মেলনের আনুষ্ঠানিক ভাবে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মালেকা বানু। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের জলবায়ু ও পরিবেশ সম্পাদক পারভীন ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা রায়,সাধারন সম্পাদক হুসনেয়ারা খানম, সরকারী আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার, মহিলা পরিষদ মধুখালী জেলা সাংগঠনিক শাখার উপদেষ্টা হাজী আব্দুল মালেক শিকদার,মোঃ নজরুল ইসলাম,সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মঞ্জুয়ারা সালামসহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শামচ্ছুননাহার নিহার ও শোক প্রস্তাব পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক মোর্শেদা আক্তার মিনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শুক্লা ভৌমিক।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩৪   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ