বকশিগঞ্জে বন্য হাতির আক্রমণে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বকশিগঞ্জে বন্য হাতির আক্রমণে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
শনিবার, ২৭ জুন ২০২৬



বকশিগঞ্জে বন্য হাতির আক্রমণে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৯) নামের এক শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত জয়নাল আবেদীন বকশিগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার মৃত মো. অনিস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

​স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে যান জয়নাল আবেদীন। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোরের বাগান এলাকায় যাওয়ার পর তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

​আজ শনিবার সকালে তার স্বজনরা ডুমুরতলা বিটে জয়নালের নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। খবর পেয়ে বন বিভাগ এবং স্থানীয় দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি এলিফ্যান্ট রেসপন্স টিমের (ERT) সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে দুপুরে বাগিচাটিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের কর্মকর্তা সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জয়নাল আবেদীনের নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। পরে বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় পাহাড়ি এলাকার বাসিন্দাদের মাঝে বন্য হাতির আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৩১   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ