মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
শনিবার, ২৭ জুন ২০২৬



মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি :ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় খেলা হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন শনিবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে বিকাল তিনটা হতে জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বোয়ালমারী হা- ডু-ডু দলকে ৫-১ ব্যবধানে পরাজিত করে লক্ষীনারায়ণপুর হাডুডু দল।
এই আয়োজনে মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস,এম মুক্তার হোসেন মুক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিয়ান খান। খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার। খেলা পরিচালনা করেন মো: জিহাদ তালুকদার ও আঁকা মোল্লা। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম। সার্বিক ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ধারাভাষ্যকর শিক্ষক হাবিবুর রহমান হাবিব।
এই আয়োজনে অতিথিদেরকে ক্রেস্ট উপহার দেয়া হয় এবং বিজয়ী দলকে মোটরসাইকেল ও রানার্সআপ দল কে ফ্রিজ উপহার দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০:০২:৩৫   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব
দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান এমপি দিপু ভূঁইয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ