শনিবার, ২৭ জুন ২০২৬

টাঙ্গাইলকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি আবদুস সালাম পিন্টুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি আবদুস সালাম পিন্টুর
শনিবার, ২৭ জুন ২০২৬



টাঙ্গাইলকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি আবদুস সালাম পিন্টুর

টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়েছেন টাঙ্গাইল-২ আসনের সরকারি দলের সদস্য আবদুস সালাম পিন্টু।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি আজ টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের এ প্রত্যাশা তুলে ধরেন।

পিন্টু বলেন, টাঙ্গাইলের ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় একটি পরিকল্পিত সিটি করপোরেশন গঠন এখন সময়ের দাবি।

আবদুস সালাম পিন্টু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ শিল্পকে সমৃদ্ধ করতে ক্ষুদ্র ঋণ ও সহজ শর্তে অর্থায়ন চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে এ খাতে সহায়তা দেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায়, ফলে তাঁতিরা সংকটে পড়েছেন এবং অনেকেই কর্মসংস্থানের জন্য দেশ ছেড়ে অন্য অঞ্চলে চলে যাচ্ছেন।

এমপি সালাম পিন্টু টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় তাঁতিদের পুনরায় শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের কাছে এ খাতে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানীর স্মৃতি সংরক্ষণ ও তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সরকারি স্বীকৃতি প্রয়োজন। পাশাপাশি স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া বাজেটে সঞ্চয়পত্র ও আয়কর সীমা পুনর্বিবেচনার দাবি জানান। তার মতে এটা করা হলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ উপকৃত হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৬:১৮   ৮ বার পঠিত