![]()
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভয়াবহ লোডশেডিং এ জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা থাকছে বিদ্যুৎ। বাকি ২০ ঘন্টা বিদ্যুৎবিহীন চলছে। বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
১০ ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে গঠিত বোয়ালমারী উপজেলা।
বোয়ালমারী জোনাল অফিস সূত্রে জানা যায়, বোয়ালমারীতে মোট বিদ্যুতের চাহিদা রয়েছে ২৭ মেগা ওয়াট। সব মিলিয়ে পাচ্ছে ১৬ মেগাওয়াট। এই ১৬ মেগাওয়াটের মধ্যে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও উধ্বর্তন এক বিদ্যুৎ কর্মকর্তা মিলে ৪ মেগাওয়াট বিদ্যুৎ সাতৈর ইউনিয়ন ও ঘোষপুর ইউনিয়নের জন্য আলাদা বরাদ্দ এনেছেন। এইজন্য এই ৪ মেগাওয়াট বিদ্যুৎ শুধু সাতৈর সাব স্টেশনে দেওয়া হয়।
ওই ৪ মেগাওয়াট বিদ্যুৎ বাদ দিয়ে মোট ১২ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বোয়ালমারীতে। ১২ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে সাতৈর সাব স্টেশনে দিচ্ছেন ৪ মেগাওয়াট ও বাইখির সাব স্টেশনে দিচ্ছেন ৮ মেগাওয়াট। বাইখির সাব স্টেশন থেকে পৌর সভায় ৪ মেগা ওয়াট এবং ৮ ইউনিয়নে ৪ মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই দেয়া হচ্ছে।
পরমেশ্বদী ইউনিয়নের সাহাবুদ্দি, জুনায়েত মিনা, শেখর ইউনিয়নের কবির খা, রুপাপাত ইউনিয়নের তৈয়বুর রহমান বলেন, যে ভ্যাপসা গরম পড়েছে। রাতে বিদ্যুৎ না থাকায় ঘুমাতে পারিনা। বাচ্চারা ঠিক মতন পড়াশোনা করতে পারে না। ফ্রিজে রাখা খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বিদ্যুৎ যেনো স্বপ্নের মতন হয়ে যাচ্ছে।
বোয়ালমারী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএম দিপু হালদার বলেন, বোয়ালমারীতে মোট বিদ্যুতের চাহিদা রয়েছে ২৭ মেগাওয়াট। সেখানে আমরা পাচ্ছি ১৬ মেগাওয়াট। এই ১৬ মেগাওয়াটের মধ্যে খন্দকার নাসিরুল ইসলাম ও পল্লী বিদ্যুতের এক উধ্বর্তন কর্মকর্তা মিলে সাতৈর ও ঘোষপুর ২ ইউনিয়নের জন্য ৪ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ এনেছে। যার কারণে ওই ৪ মেগাওয়াট সহ মোট ৮ মেগাওয়াট বিদ্যুৎ সাতৈর সাব স্টেশনে দেওয়া হয়। এই কারণে ওই এলাকায় লোডশেডিং কম হয়। বাকি ৮ মেগাওয়াট বিদ্যুৎ বাইখির সাব স্টেশনে দেওয়া হয়। ওই ৮ মেগাওয়াটের মধ্যে ৪ মেগাওয়াট বোয়ালমারী পৌর সভায় ও ৪ মেগাওয়াট বিদ্যুৎ বাকি ৮ ইউনিয়নে দেওয়া হয়।
বোয়ালমারী পল্লী বিদ্যুতের ডিজিএম উৎপল মন্ডল বলেন, বোয়ালমারীতে মোট বিদ্যুতের চাহিদা রয়েছে ২৭ মেগাওয়াট। সেখানে পাচ্ছি ১২ মেগাওয়াট। খন্দকার নাসিরুল ইসলাম ও পল্লী বিদ্যুতের এক উধ্বর্তন কর্মকর্তা মিলে সাতৈর ও ঘোষপুর ইউনিয়নের জন্য আলাদা বরাদ্দ ৪ মেগাওয়াট বিদ্যুৎ এনেছে। ওই ৪ মেগাওয়াট বিদ্যুৎ সহ ৮ মেগাওয়াট বিদ্যুৎ সাতৈর সাব স্টেশনে দেওয়া হয়। বাকি ৮ মেগাওয়াট বিদ্যুৎ বাইখির সাব স্টেশনে দেওয়া হয়। এই ৮ মেগাওয়াট বিদ্যুৎ এর মধ্যে ৪ মেগাওয়াট পৌর সভায় ও ৪ মেগাওয়াট ৮ ইউনিয়নে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:৫৮:৫১ ৫৩ বার পঠিত