![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রম পরিদর্শক নুসরাত জাহান লিজা, শ্রম উপ-মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া এবং ফরিদপুর জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপস শাখার প্রতিনিধি মো. শামছুল আজম।
বক্তারা বলেন, শিশুশ্রম প্রতিরোধে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং অংশীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিশুশ্রম প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭:০১:৪৪ ১১ বার পঠিত