সদরপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫
সোমবার, ২৯ জুন ২০২৬



সদরপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাছিরপুর ইউনিয়নে নিখোঁজের তিনদিন পর শাহাদাত বেপারী (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউসুফ মুন্সী ডাঙ্গী গ্রামের আব্দুল জলিল শিকদারের জমির কাশবনের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত বেপারী চর নাছিরপুর ইউনিয়নের মফিজউদ্দিন হাজীর ডাঙ্গী গ্রামের মো. আব্দুর রশিদ বেপারী ও নারগিস বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর প্রতিবেশী জালাল শেখের ছেলে জুনায়েদ (১০)-এর সঙ্গে চন্দ্রপাড়া ঘাটে বসা একটি অস্থায়ী মেলায় যায় শাহাদাত। সেখানে মেলার এক কর্মচারী ইয়াসিন (১৯) শিশুটিকে ডেকে নিয়ে পাশের একটি দোকান থেকে শরবত কিনে দেন। পরে ইয়াসিনের সঙ্গেই শিশুটিকে দেখা যায়।
সন্ধ্যার পর শাহাদাত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন শনিবার সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
পরিবারের দাবি, সোমবার সকাল প্রায় ১১টা ১০ মিনিটে ইয়াসিন তার ইমো নম্বর থেকে শাহাদাতের বড় বোন রওশন আরাকে ফোন করে জানায়, তার ভাইয়ের মরদেহ ইউসুফ মুন্সী ডাঙ্গীর একটি কাশবনের মধ্যে পড়ে আছে। খবর পেয়ে চন্দ্রপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু এবং সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:০২   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ