
ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা শাখা প্রাঙ্গণে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম মানিক,মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল কর্মকর্তা(আরএমও) ডা. কবির সরদার, মধুখালী পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাস,মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল,মধুখালী উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,মধুখালী পৌর জামায়াতের আমির মাও. রেজাউল ইসলাম,সাধারন সম্পাদক নওশেরুল ইসলাম,টিকা সহকারী সুজাতা দাস, ওহিদুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,৬ মাস হতে ৫ বছরের নিচে সকল শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ৫ বছরের বেশি হতে ১০ বছরের সকল শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩২:২৪ ৮ বার পঠিত