নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন, ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন, ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ
সোমবার, ২৯ জুন ২০২৬



নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন, ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ আয়োজনে ‘জাতীয় ফল মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাংলাদেশের ফল চাষে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশীয় ও উন্নত জাতের ফলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক ফল চাষে উৎসাহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাক-সবজির বীজ, রাসায়নিক সার, গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এস এম ফয়েজ উদ্দিনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ফলমেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক দর্শনার্থী।

বাংলাদেশ সময়: ১৮:৫০:১২   ১০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ