মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬



নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পিস্তল, ম্যাগাজিন ও একটি অ্যানড্রয়েড মোবাইল ফোনসহ মো. নাজির হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজির হোসেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেঁজগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতনগর এলাকার আয়শা খাতুনের বাড়ির একটি তেঁতুল গাছের শিকড়ের ভেতরে লুকিয়ে রাখা ম্যাগাজিনসংযুক্ত একটি সচল পিস্তল উদ্ধার করা হয়। এ সময় নাজির হোসেনকে একটি কালো রঙের অ্যানড্রয়েড মোবাইল ফোনসহ আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২২:২১:২৮   ১২ বার পঠিত