![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ৮২৫ পিস ইয়াবাসহ মোঃ সোহেল শেখ (৩১) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার একটি টিম মাদক উদ্ধারে এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮২৫ পিস ইয়াবাসহ মোঃ সোহেল শেখ নামে একজনকে আটক করেছে।
আটক সোহেল শেখ উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের মৃত রসমত শেখের ছেলে বলে জানাগেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ বলেন, থানা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে এবং বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।
বাংলাদেশ সময়: ১০:৪৯:৫৭ ২২ বার পঠিত