রবিবার, ৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জাকিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জাকিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
রবিবার, ৫ জুলাই ২০২৬



নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জাকিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে হত্যাকারী জাকিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার [৫ জুলাই] সকালে আদালত চত্বরে মাসদাইর বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১ জুলাই [মঙ্গলবার] রাতে দুর্বৃত্তরা বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেনকে হত্যা করে। পরে তার মরদেহ তোশকে মোড়ানো অবস্থায় জামতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিক্ষোভে নিহতের মেয়ে আশা আক্তার, মাসদাইর বাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেন, মো. রবিউলসহ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা হত্যাকারী জাকিরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, নৃশংস এ হত্যাকাণ্ডের পর থেকে নিহতের স্বজন, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মামলার অগ্রগতি ও আসামি গ্রেফতার না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির ঘোষণা আসতে পারে বলেও তারা হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১২:৩৮:৪৭   ৮ বার পঠিত