রবিবার, ৫ জুলাই ২০২৬

শিল্প মন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্প মন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন
রবিবার, ৫ জুলাই ২০২৬



শিল্প মন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন

বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে পাঁচ দিন ব্যাপী ‘বিসিক বর্ষা মেলা-২০২৬’।

আজ ৫ জুলাই রোজ রবিবার দুপুর ২:৩০ ঘটিকায় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তেজগাঁও বিসিক ভবনে এ মেলার উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন পরবর্তীতে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও পণ্য পরিদর্শন করেন।

উক্ত মেলায় হস্তশিল্পজাত পণ্য, চামড়াজাত পণ্য, জামদানি, শতরঞ্জি, মণিপুরী শাড়ি, বস্ত্রজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, মধু ও খাদ্যপণ্য ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ৫৬ টি স্টল রয়েছে। ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা বিসিক ভবনের নিচতলায় ৫ জুলাই থেকে ৯ জুলাই প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাঁদের নান্দনিক ও মানসম্পন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করার লক্ষ্যেই এ মেলার আয়োজন।

বাংলাদেশ সময়: ১৯:১৮:২২   ৯ বার পঠিত