রবিবার, ৫ জুলাই ২০২৬

সরিষাবাড়ীতে ৫৬ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ প্রণোদনা ও চারা বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৫৬ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ প্রণোদনা ও চারা বিতরণ
রবিবার, ৫ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে ৫৬ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ প্রণোদনা ও চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৫-২০২৬ অর্থবছরের বৃক্ষরোপণ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির আওতায় উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা আফরোজ। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ ও সেগুলোর সঠিক পরিচর্যা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপ-পরিচালক আলম শরীফ খান, ​উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ।
​এসময় অনুষ্ঠানে কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন উপকারভোগীদের মাঝে গাছের চারা ও আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৩৫   ১০ বার পঠিত