​কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
সোমবার, ৬ জুলাই ২০২৬



​কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কালকিনি (মাদারীপুর) প্রতি‌নি‌ধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (৬ জুন)সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের উদ্যোগে কাল‌কি‌নি উপ‌জেলা আধু‌নিক অ‌ডিট‌রিয়াম হল রু‌মে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
​

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।
​

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তারা তাঁদের বক্তব্যে পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, গ্রামীণ জনপদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে হবে।
​

উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:১৪   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ