গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এমপি শহিদুল ইসলাম বাবুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এমপি শহিদুল ইসলাম বাবুল
সোমবার, ৬ জুলাই ২০২৬



গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এমপি শহিদুল ইসলাম বাবুল

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় পল্লী দিবসে প্রধান অতিথীর বক্তব্যে ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। গ্রামের মানুষের হাসি কান্না আনন্দ বেদনা নিয়েই আমাদের জীবন। তাই গ্রামীন মানুষের জীবন যাত্রার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম উন্নয়নে সবচেয়ে বেশী আগ্রহী ছিলেন। তার আমলেই খাদ্য উৎপাদন দ্বিগুন বেড়েছিল।

সোমবার(৬ জুলাই) দুপুর ১ টার দিকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে বি আর ডি বি র চেয়ারম্যান ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল আরো বলেন, আমরা পল্লীর উন্নয়নে ফ্যামিলি কার্ড দিব,কৃষক কার্ড দিব। আত্ম নির্ভরশীল জাতী হিসেবে আমাদের মাথা তুলে দাড়াতে হবে। ঘরে ঘরে কুটির শিল্প গড়ে তুলতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গঠনে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা সজল শাখারী,মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা,বিএনপির যুগ্ম আহবায়ক কে,এম আবু সাঈদ, যুব নেতা আজিজুল হক নান্নু সহ পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন সদস্যদের মাঝে ঋন প্রদান ও গাছের চারা বিতরন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:১৫   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
আল কোরআন ও আল হাদিস
নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক
ঝুপড়ি ঘরে এক যুগ, সরকারি একটি ঘরের অপেক্ষায় খগেন মন্ডল
দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ