মধুখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
সোমবার, ৬ জুলাই ২০২৬



মধুখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ‘জাতীয় পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকেল ৪টায় জাতীয় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মধুখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিবসটির কর্মসূচির উদ্বোধন করে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান-এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, জাতীয় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মধুখালী উপজেলা শাখার সভাপতি মো. হায়দার আলী মোল্লা এবং মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান জামান।
এছাড়াও অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৪৬   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ
শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক : জুবাইদা রহমান
গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসার সুযোগ থাকবে না: শিল্পমন্ত্রী
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে
মধুখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
জুন মাসে অতিরিক্ত বিলের কারণ জানাল বিদ্যুৎ বিভাগ
গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এমপি শহিদুল ইসলাম বাবুল
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজনীতি প্রয়োজন : তথ্যমন্ত্রী
জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনের মৃত্যুদন্ড
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ