বন্দরে আইনশৃঙ্খলার চরম অবনতি, বাড়ছে জনমনে উদ্বেগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে আইনশৃঙ্খলার চরম অবনতি, বাড়ছে জনমনে উদ্বেগ
সোমবার, ৬ জুলাই ২০২৬



বন্দরে আইনশৃঙ্খলার চরম অবনতি, বাড়ছে জনমনে উদ্বেগ

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত মাত্র এক মাসে উপজেলায় ৭টি হত্যাকাণ্ড, ৪টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার এবং ৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একের পর এক সংঘটিত এসব অপরাধে স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

গত ১ জুন বন্দরের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কদমরসুল ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

৭ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন গার্মেন্টস শ্রমিক মো. জুবায়ের (১৮)। চার দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা নিতে বিলম্বের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী জুবায়েরের মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপ-পরিদর্শক (এসআই)-কে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

৯ জুন মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারপাড়া বাগানবাড়ি এলাকা থেকে নাজির হোসেনের ছেলে সজিব (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

১৭ জুন পারিবারিক কলহের জেরে স্ত্রী সাথী (৩৮)-কে জবাই করে হত্যার অভিযোগে স্বামী জনিকে গ্রেপ্তার করে পুলিশ।

২০ জুন বন্দরের রূপালী এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ৭ বছর বয়সী শিশু হাসানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসান রূপালী আবাসিক এলাকার শহীদুল্লাহর ছেলে।

২৬ জুন মুছাপুর এলাকায় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাগিনা মো. আলীর মারধরে ব্যবসায়ী মোতালেব হোসেনের মৃত্যুর অভিযোগ ওঠে।

সর্বশেষ ৪ জুলাই বন্দরের ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে অটোরিকশাচালক মাসুম রানার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং রাতের বেলায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতে ভয় পাচ্ছেন। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকরা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) দীপংকর ঘোষ বলেন, “অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি অপরাধীদের আইনের আওতায় আনতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযান ও টহল আরও জোরদার করা হয়েছে।”

বাংলাদেশ সময়: ৬:৪৩:৫৯   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ