সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার,নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার,নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোমবার, ৬ জুলাই ২০২৬



সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার,নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তার পলাতক স্বামীর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (৬ জুলাই) ভোররাতে নওয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে পলাতক আসামি আল আমিনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী মোছা. ছালেহা (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়নকক্ষের খাটের ওপর থাকা তোষকের নিচ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ছালেহা বানেশ্বরদী গ্রামের বাসিন্দা। তার স্বামী আল আমিন পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি এবং পলাতক আল আমিনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৭   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ