জুলাইকে জাতীয় মননে জাগিয়ে রাখতে চাই : তথ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাইকে জাতীয় মননে জাগিয়ে রাখতে চাই : তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬



জুলাইকে জাতীয় মননে জাগিয়ে রাখতে চাই : তথ্য উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, জুলাইকে শুধু একটি স্মরণীয় মাস হিসেবে নয়, বরং জাতীয় মননে স্থায়ীভাবে জাগিয়ে রাখতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি জানান, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করবে।

ওইদিন সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। পাশাপাশি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সড়কে আবু সাঈদের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভার আয়োজন করা হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, ১৬ জুলাই ছিল গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন। ওইদিন প্রথম কয়েকজন প্রাণ হারানোর পর আন্দোলন নতুন গতি পায় এবং পরে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। যারা জীবন দিয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না। তাদের প্রতি রাষ্ট্রের ঋণ রয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও জুলাইকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করবে। পর্যায়ক্রমে এসব কর্মসূচির বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। তদন্ত ও বিচার চলমান রয়েছে। এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তবে জুলাইয়ের ঘটনাবলি এবং সে সময়ের বাস্তবতা জনগণের সামনে তুলে ধরে ইতিহাস সংরক্ষণ করা হবে।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, সরকার চায় গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছাক।

একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় মূলধারার গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা জুলাইকে জাতীয় মননে জাগিয়ে রাখতে চাই। নতুন প্রজন্ম যেন এই সময়ের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা সম্পর্কে সঠিকভাবে জানতে পারে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।’

এ সময় তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কর্মকাণ্ডও বিস্তারিত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:০৭   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
সালথায় ডোবায় মিলল বেড়াতে আসা শিশুর মরদেহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ