কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ
বুধবার, ৮ জুলাই ২০২৬



কল্যাণ তহবিলের অর্থ আদায় নিয়ে উত্তেজনা, চার শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরে বাস চলাচল বন্ধ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ (কল্যাণ ফান্ড) আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নতুন মোড় নিয়েছে। চার শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে আজ ৭ এ জুলাই মঙ্গলবার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। তাদের দাবি, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি না দেওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না।

শ্রমিক নেতাদের দাবি, দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর সরকার অনুমোদিত শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ পুনরায় আদায়ের উদ্যোগ নেওয়া হয়। এ তহবিলের অর্থ পঙ্গু, দুস্থ, অসহায়, বেকার ও মৃত্যুবরণকারী শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়। কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারকে এ তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ

র আগে তহবিলের অর্থ আদায়ে বাধার অভিযোগে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করলে অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি তদন্তের উদ্যোগ নেন। পরে তিনি বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সারা দেশে সরকার অনুমোদিত এ কল্যাণ তহবিলের অর্থ আদায় করা হয় বলে নিশ্চিত হন। এরপর স্থানীয়ভাবে অর্থ আদায়ের বিষয়ে সম্মতি দেওয়া হলে বাস চলাচল স্বাভাবিক হয় বলে শ্রমিক নেতারা জানান।তবে মঙ্গলবার আবারও উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, মুন্সিবাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ জুলফিকার, মতি, ফরহাদ ও দিলু নামে চার শ্রমিককে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে বাস চলাচল বন্ধ করে দেন। শ্রমিক নেতারা বলেন, গ্রেপ্তার চার শ্রমিককে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং বাস চলাচল স্বাভাবিক করা হবে না।

তারা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় জেলার বিভিন্ন রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। দূরপাল্লাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের বিকল্প পরিবহন খুঁজতে দেখা যায়। এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ০:০৫:০৭   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ