ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
শনিবার, ১১ জুলাই ২০২৬



ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ

ঐক্যবদ্ধ উদ্যোগ ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি আধুনিক ও উন্নত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নারায়ণগঞ্জের উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নারায়ণগঞ্জকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এ চিন্তা থেকেই সবাই এখানে একত্রিত হয়েছেন। কেউ ব্যক্তিগত স্বার্থ নিয়ে নয়, বরং একটি সুন্দর ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্য নিয়েই এই আলোচনা।”

মামুন মাহমুদ আরও বলেন, “আমাদের প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে ভাবতে হবে আমরা কেমন নারায়ণগঞ্জ চাই। আমরা এমন একটি শহর চাই, যেখানে আধুনিক ব্যবস্থাপনা থাকবে, মানুষের জীবনমান আরও উন্নত হবে।”

সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, ছোট পরিসরে উন্নয়ন কার্যক্রম গ্রহণের সুযোগ রয়েছে জেলা পরিষদের। আর বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা যেতে পারে।

তিনি বলেন, “সবাই মিলে দাবি জানালে জনপ্রতিনিধিরাও তা বাস্তবায়নে উদ্যোগী হবেন। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করে যাব।”

এ সময় তিনি উপস্থিত সবার কাছে উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন ও বিকেএমইএʼর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০৮   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ