বৃষ্টির পানি সরাতে পাম্প চালু, মাঠে ডিএসসিসির কর্মীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃষ্টির পানি সরাতে পাম্প চালু, মাঠে ডিএসসিসির কর্মীরা
রবিবার, ১২ জুলাই ২০২৬



বৃষ্টির পানি সরাতে পাম্প চালু, মাঠে ডিএসসিসির কর্মীরা

রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং নগরজীবন স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম ভোর থেকেই পানি নিষ্কাশন, ড্রেনের মুখ পরিষ্কার এবং উপড়ে পড়া গাছ অপসারণে কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা কমাতে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে পানি অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার মুখ পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। দিনভর আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এদিকে দুপুরে আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে যায়। খবর পেয়ে ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পরে গাছটি অপসারণের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল থেকেই প্রশাসক রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলি পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা নিরসনে পরিচালিত কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘টানা ভারী বর্ষণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও পরিস্থিতি মোকাবেলায় আমাদের কর্মীরা ভোর থেকেই মাঠে কাজ করছেন। জলাবদ্ধতা ও বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি নগরবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সবার সহযোগিতায় এ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে।

ডিএসসিসি নাগরিকদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে। বিশেষ করে ওয়াসা, ডিপিডিসি, তিতাসসহ বিভিন্ন সংস্থার রাস্তা খননের ফলে তৈরি গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের আশপাশ দিয়ে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৫   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ