মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

প্রথম পাতা » খুলনা » মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
রবিবার, ১২ জুলাই ২০২৬



মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলা মোল্লাহাট উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার মোট ৭০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এর মধ্যে ২৯ জন ট্যালেন্টপুল এবং ৪১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

একক বিদ্যালয় হিসেবে ২নং গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন উপজেলায় সর্বোচ্চ সাফল্যের অন্যতম নজির। এর মধ্যে ১১ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— রাফছান, মারিয়াম, সমৃদ্ধি, প্রত্যয়, আফিয়া, তাছিন, সৌম্য, শুভ্র, সোপান, অর্ণি ও ছিয়াম। আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ফাহিম, তাজিম, আবির ও আবিদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুর রহমান, মনি শেখর মজুমদার, এম. এম. ওবায়দুল ইসলাম এবং মো. আল আমিন চৌধুরী এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের এই অর্জনে তারা গর্বিত এবং আগামী বছরগুলোতেও আরও ভালো ফলাফল ধরে রাখতে বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১৮   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ