​সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত, আলোচনা সভা ও সনদ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত, আলোচনা সভা ও সনদ বিতরণ
রবিবার, ১২ জুলাই ২০২৬



​সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত, আলোচনা সভা ও সনদ বিতরণ

জামালপুর প্রতিনিধি : “ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট” এবং “আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​রোববার (১২ জুলাই) বিকালে সরিষাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর ইসলাম। এরপর তরুণদের আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের ওপর গুরুত্বারোপ করে বিশেষ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবিব তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বিশেষ বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা। তিনি তাঁর বক্তব্যে বলেন, ​”তরুণ প্রজন্মের আশা ও আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমাদের আজকের প্রত্যয়কে বাস্তবায়ন করতে হবে।”

​আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উপস্থিত গুণীজন ও সফল কর্মীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩০   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
সাইবার অপরাধের নতুন মাত্রা: পর্নোগ্রাফির ছদ্মবেশে প্রতারণা ও ডিজিটাল নির্যাতন
থার্ড টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৪৮তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ