জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
রবিবার, ১২ জুলাই ২০২৬



জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের একটি পরিত্যক্ত দলীয় কার্যালয়ের টিনের চাল খুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি কর্মীর বিরুদ্ধে। উপজেলার চাপারকোনা বাজার সংলগ্ন এলাকায় রোববার (১২ জুলাই) দুপুরে প্রকাশ্যে এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তীতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে চাপারকোনা বাজারের ওই দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। রোববার দুপুরে ডোয়াইল ইউনিয়নের অন্তর্গত ওই এলাকার স্থানীয় বিএনপি কর্মী লালন ও আশরাফ কার্যালয়টির টিনের চাল খুলে নিয়ে যান এবং তা অন্যত্র বিক্রি করে দেন।

​দিনের আলোতেই প্রকাশ্যে এই ঘটনা ঘটায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ​”নিষিদ্ধ দল হলেও সরকারি নির্দেশনা ছাড়া এভাবে দলীয় কার্যালয়ের মালামাল ব্যক্তিগতভাবে বিক্রি করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ঘটনাটি নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের অনেকেই জানান, যারা এই কাজটি করেছে তারা দলের কোনো পদ-পদবীতে নেই। তারা মূলত দলছুট বা অবাঞ্ছিত। দলের নাম ভাঙিয়ে তারা এসব অপকর্ম করছে এবং এর কোনো দায়ভার দল নেবে না।

​ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া জানান, ​ঘটনার সাথে দলের নীতিগত কোনো সম্পর্ক নেই। কেউ ব্যক্তিগতভাবে অপরাধ করে থাকলে তার দায় দল নেবে না।

বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কামনা করেছেন স্থানীয়রা।

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০০   ২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ