জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
রবিবার, ১২ জুলাই ২০২৬



জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ

সাবেক স্পিকার ও সুপ্রিমকোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে।

রোববার দিনের কার্যক্রম সংক্ষিপ্ত করে শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে তার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন সেলফ-মেড ম্যান। নিজের মেধা দিয়ে তিনি বড় হয়েছেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি কোনোদিন নির্বাচনে হারেননি। গণতন্ত্রের প্রতি তার ছিল অবিচল আস্থা। শেষ মুহূর্তেও তিনি দলের প্রতি অনুগত ছিলেন এবং সবসময় বলতেন, নির্বাচন ছাড়া গণতন্ত্রে পৌঁছানো যায় না।

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী আমলে যখন আমরা আইনের যাতাকলে পিষ্ট ছিলাম, তিনি আমাদের মজলুম নেতাদের পক্ষে আদালতে বারবার দাঁড়িয়েছেন। আমরা ফি দিতে চাইলেও তিনি এক টাকাও নেননি। তিনি বলতেন, এটি তার নৈতিক দায়িত্ব।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ আইনজীবী জীবনে তার বিরুদ্ধে কোনো ব্যক্তি, মক্কেল বা সহকর্মীর কাছ থেকে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি। দলের প্রতি তিনি ছিলেন শতভাগ নিবেদিতপ্রাণ। তিনি আমাদের পিতৃতুল্য ছিলেন, কিন্তু কখনোই ‘আপনি’ ছাড়া কথা বলতেন না। সাবেক স্পিকারদের যেভাবে সংসদ ভবনে দাফন করা হয়, প্রথা অনুযায়ী তাকেও সেখানেই দাফন করা হবে। তিনি আমাদের মাঝে না থাকলেও এই সংসদেই থাকবেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আইনজীবীদের একজন ছিলেন। আইন অঙ্গনের মতো সংসদেও তিনি সমানভাবে সুনাম অর্জন করেছিলেন।

আখতার হোসেন বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার বিখ্যাত ছাতা ও হ্যাট নিয়ে দীর্ঘ সময় আদালত অঙ্গনে বিচরণ করেছেন। আইনাঙ্গনের মানুষের জন্য তার জীবন ও কর্ম শিক্ষা নেওয়ার মতো।

আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, জাতি আজ এক মহান রাজনীতিক ও সাদা মনের মানুষকে হারিয়েছে। তিনি এই চেয়ারে বসে অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি।

পরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য মো. কামরুজ্জামানের পরিচালনায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৭   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি করবে ডিএমপি: কমিশনার
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ণনা দেওয়া যাবে না- পর্যটনমন্ত্রী
বর্তমান সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ করে না - প্রতিমন্ত্রী শাহে আলম
বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না, মনে হয় একটি সমিতি’ - এমপি খোকন তালুকদার
মধুখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ,গ্রেফতার -১
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ- ডেপুটি স্পীকার
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ