ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
সোমবার, ১৩ জুলাই ২০২৬



ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৩ পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক মনিরা হক চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১ পরিবারের মাঝে ১ কোটি ৫ লাখ টাকা ও আহত ২টি পরিবারের মাঝে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, বিআরটিএ ফেনী সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আল ফায়সাল ও ফেনী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা জানান, জেলায় বিগত সময়ে বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে ক্ষতিগ্রস্থ পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০:০৩:১৮   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ