টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, চরম ভোগান্তিতে নগরবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, চরম ভোগান্তিতে নগরবাসী
সোমবার, ১৩ জুলাই ২০২৬



টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, চরম ভোগান্তিতে নগরবাসী

টানা বৃষ্টিতে দুদিন ধরে জলমগ্ন রাজধানী ঢাকা। মিরপুর, কারওয়ান বাজার, ধানমন্ডিসহ রাজধানীর প্রধান প্রধান সড়ক ও অলিগলি এখনও পানির নিচে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষ ও শিক্ষার্থীরা।

আষাঢ়ের বিদায়লগ্নে শুরু হওয়া বৃষ্টি অভিশাপ হয়ে ধরা দিয়েছে রাজধানীবাসীর কাছে। গেল কয়েক দিনের টানা বর্ষণে ডুবো রাজ্যে পরিণত হয় তিলোত্তমা ঢাকা।

সোমবার (১৩ জুলাই) জীবিকার তাগিদে বের হওয়া কোটি নগরবাসীকে পড়তে হয়েছে চরম বিপাকে। নগরীর প্রধান সড়ক থেকে গলি পথ, সবখানেই থৈ থৈ পানি। ড্রেনের নোংরা ও বর্জ্য মিশ্রিত পানি মাড়িয়েই গন্তব্যে ছুটছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

জলাবদ্ধতার কারণে ইঞ্জিনে পানি ঢুকে মাঝরাস্তায় বিকল হয়ে যাচ্ছে বিভিন্ন যানবাহন। তাই জলজটের সাঙ্গে যোগ হয়েছে তীব্র যানজট। আর এই সুযোগে দুই থেকে তিনগুণ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ছিল বরাবরের মতোই।

ঢাকার এই ‘জলবন্দী’ দশার জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের গাফিলতিকেই দুষছেন নগরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর দখল হওয়া খালের খেসারত দিতে হয় সাধারণ নাগরিকদের। প্রতি বর্ষায় এই জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধানের কার্যকর উদ্যোগ দেখতে চায় ঢাকাবাসী।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৪৯   ১০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ডিএসসিসিতে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ - স্পীকার
জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে দেশ-বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে
চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ