সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা ছামান আলী আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা ছামান আলী আর নেই
সোমবার, ১৩ জুলাই ২০২৬



সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতা ছামান আলী আর নেই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বর্তমান প্রচার সম্পাদক ও সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম খোকনের পিতা ছামান আলী ইঞ্জিনিয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে জামালপুর এম. এ. রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে হৃদরোগে আক্রান্ত এই প্রবীণ নেতার বয়স হয়েছিল ৭৫ বছর।

​তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছামান আলী ইঞ্জিনিয়ার উপজেলার চকহাটবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চকহাটবাড়ি জামে মসজিদের সভাপতি হিসেবেও দায়িত্বরত ছিলেন।

​তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা।

বাংলাদেশ সময়: ১৭:০৪:১৫   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
সাইবার অপরাধের নতুন মাত্রা: পর্নোগ্রাফির ছদ্মবেশে প্রতারণা ও ডিজিটাল নির্যাতন
থার্ড টার্মিনালে মর্মান্তিক দুর্ঘটনা বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
৪৮তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আল কোরআন ও আল হাদিস
শিক্ষামন্ত্রীর সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ