টানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » টানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা
সোমবার, ১৩ জুলাই ২০২৬



টানা বর্ষণে ফরিদপুরে  জলাবদ্ধতা

ফরিদপুর প্রতিনিধি : টানা চার দিনের ভারী বর্ষণে ফরিদপুরের বিভিন্ন নিচু এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষকেরা।
টানা বৃষ্টির ফলে এলাকার বিভিন্ন খাল ও নালায় জলাবদ্ধতার কারণে পানির চাপ বৃদ্ধি পেয়েছে, যার ফলে আশপাশের নিচু এলাকাগুলোতে নতুন করে পানি ঢুকছে। সোমবার দুপুরে সরেজমিনে ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের সফির ব্রিজ সংলগ্ন ইউনুস মৃধার বাড়িতে গিয়ে দেখা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে তার বাড়ির চারপাশ এবং উঠান পুরোপুরি জলাবদ্ধ হয়ে পড়েছে। ঘরের ডোওয়া মাটির তৈরি হওয়ায় অতিরিক্ত বৃষ্টির পানিতে ঘরটির মাটির ডোয়া ধসে পড়েছে,এছাড়াও দরিদ্র এই পরিবারের মুদি দোকানেও পানি ঢুকে পড়ার উপক্রম হয়েছে। ২৫ নং ওয়ার্ডের অনেক বাড়ি ঘরেরই এমন বেহাল দশায় পরিণত হয়েছে অতিরিক্ত জলাবদ্ধতায়। এই ওয়ার্ডের বাসিন্দরা সহযোগিতা কামনা করেছেন।
এছাড়া দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডবাসী

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৩   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না’- শামা ওবায়েদ
বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ