বুধবার, ১৫ জুলাই ২০২৬

হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর

প্রথম পাতা » আইন আদালত » হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর
বুধবার, ১৫ জুলাই ২০২৬



হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর

জুলাই আন্দোলন চলাকালে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। আমরা জুলাই আন্দোলন চলাকালে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার তথ্য পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। একইসঙ্গে এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।

এসময় আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘ ঘোষিত নিহতের সংখ্যা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। যা উদঘাটনে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বাংলাদেশ সময়: ১৫:০৮:১২   ৭ বার পঠিত