চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬



চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন মাস্টার, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, শিক্ষক আতিকুর রহমান, ও মাওলানা মহব্বত হোসেন, সাংবাদিক মেজবাহউদ্দিন, আবুল কালাম ও সালাম মোল্লা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. কামাল হোসেন, এনসিপির হোসাইন মোল্লা ও সাজ্জাদ হোসেন, শেখ সাইম, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. কাউসার খান, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সোলায়মানসহ এনসিপি, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

বক্তারা জুলাই আন্দোলনের ইতিহাস, শহিদদের অবদান এবং জাতীয় জীবনে তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে শহিদদের আদর্শ ধারণ করে দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় চরভদ্রাসন থেকেই বৈষম্যমুক্ত উপজেলা প্রশাসনিক সেবা কার্যক্রমের সূচনা করারও আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত অতিথিরা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ, সুশাসনভিত্তিক সমাজ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করা হয়। সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০৬   ২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান
পুকুর পাড়ে রাস্তা ধস, সরিষাবাড়ীতে চলাচলে চরম ভোগান্তি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা
নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ