দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬



দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ১৬ জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় নারায়ণগঞ্জের হাজিগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহীদদের অভিভাবক, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধারা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ফুলেল শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই যোদ্ধাদের নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে সহিদ আবু সাঈদ, চট্টগ্রামের সহিদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন শহীদ হন। রংপুরে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়া শহীদ আবু সাঈদের সেই দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়।সেই ক্ষোভ থেকে আন্দোলন আরো চাঙ্গা হয়।
তিনি আরও বলেন, ১৬ জুলাই ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।এবং আপনাদের যেকোনো সমস্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পাশে থাকবে।

এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আল আমিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাশিকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন,এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, এনসিপির মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আহত জুলাইযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৬   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ