মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬



মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী থানা ইনচার্জ সুকদেব রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমীন সরোয়ার, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুজ্জামান মন্নু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তানজির নাঈম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান তার বক্তব্যে জুলাই শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সমাজ থেকে দুর্নীতি অনিয়ম মাদক মুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা চান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সকালে আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অস্থায়ী জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩২:২১   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন
দিনব্যাপী নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উদযাপন
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
সন্দেহভাজনদের দ্রুত ফেরত চায় ঢাকা: আরব আমিরাত ও ভারতের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী
চরভদ্রাসনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নগরকান্দা উপজেলা রিপোর্টার্স ক্লাবে নতুন ১৭ সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত
শুধু দোষীদের বিরুদ্ধেই দেওয়া হবে চার্জশিট: ডিবি প্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ