রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন কাঞ্চন খাঁপাড়া এলাকার মো. মাসুদ রানা (৩০), জাঙ্গীর মধ্যপাড়া এলাকার মো. রাহিম (২৫) এবং তারাবো পৌরসভার মোগরাকুল এলাকার মো. আব্দুল গাফফার (৩৯)।

আদালত মো. মাসুদ রানাকে ছয় মাস, মো. রাহিমকে এক বছর এবং মো. আব্দুল গাফফারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অপরাধ ও জনশৃঙ্খলা পরিপন্থী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:০৪:০৭   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ