​ভূরঘাটা-ঢাকা রুটে যাত্রীদের বিশ্বস্ত ভরসা ‘সার্বিক’ ও ‘সুরভী’ পরিবহন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​ভূরঘাটা-ঢাকা রুটে যাত্রীদের বিশ্বস্ত ভরসা ‘সার্বিক’ ও ‘সুরভী’ পরিবহন
সোমবার, ২০ জুলাই ২০২৬



​ভূরঘাটা-ঢাকা রুটে যাত্রীদের বিশ্বস্ত ভরসা ‘সার্বিক’ ও ‘সুরভী’ পরিবহন

কালকিনি প্র‌তি‌নি‌ধি : ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত ভূরঘাটা কালকিনি পৌরবাস টার্মিনাল এখন যাত্রী সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি থেকে প্রতিদিন হাজারো যাত্রী নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে যাতায়াত করছেন।
​টার্মিনাল সূত্রে জানা গেছে, এই রুটের অন্যতম জনপ্রিয় বাস সার্ভিস ‘সার্বিক পরিবহন’ ও ‘সুরভী পরিবহন’-এর কাউন্টার পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট পরিবহন ব্যক্তিত্ব সৈয়দ তারেক। তাঁর দক্ষ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় কাউন্টার গুলোর টিকিট বিক্রয় ও যাত্রী সেবার মান পূর্বের চেয়ে অনেক উন্নত হয়েছে। সঠিক সময়ে গাড়ি ছাড়া এবং যাত্রীদের যেকোনো সমস্যায় দ্রুত সমাধান দেওয়ার কারণে যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
​এদিকে, ভূরঘাটা টু ঢাকা রুটে চলাচলকারী যাত্রীদের সার্বক্ষণিক ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সা‌হেব ও বিপ্লব দাস। যাত্রীদের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে তাঁর আন্তরিক প্রচেষ্টা এবং দায়িত্বশীল ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
​সৈয়দ তারেকের সুষ্ঠু ব্যবস্থাপনায় ভূরঘাটা কালকিনি পৌরবাস টার্মিনাল থেকে ঢাকা অভিমুখী যাত্রীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই উন্নত সেবা পাচ্ছেন। আগামীতেও এই সেবার মান ধরে রাখতে এবং আরও উন্নত করতে তারা বদ্ধপরিকর বলে জানিয়েছেন।
​পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, এমন দায়িত্বশীল ও সেবামূলক মনোভাবের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের এই টার্মিনালটি যাত্রীদের কাছে দিন দিন আরও বেশি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৩   ২২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে: জ্বালানি মন্ত্রী
সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ