ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২
শনিবার, ২৫ জুলাই ২০২৬



ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ৪টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অন্যজন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই ফুফাতো-মামাতো ভাই। এ ঘটনায় প্রাইভেট কারের যাত্রীসহ বাসের ও কাভার্ডভ্যানের ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাভার হাইওয়ে পুলিশের ওসি সাওগাত আলম গণমাধ্যমকে জানান, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নষ্ট হয়ে যায়। পরে ওই বাসটি সড়কে থেমে গেলে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার, কাভার্ডভ্যান এবং মোটরসাইকেল হঠাৎ ব্রেক করে। এ সময় মোটরসাইকেলের পেছনে থেকে আসা দ্রুতগতির অন্য একটি স্বাধীন পরিবহণের একটি বাস এসে মোটরসাইকেল, কাভার্ডভ্যান ও প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৩১:১৯   ৫২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী
সোনারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড
সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন
যানজট নিরসন ও অবৈধ যান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা নাসিক প্রশাসকের
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ