চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ
শনিবার, ২৫ জুলাই ২০২৬



চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ

কাল‌কি‌নি প্রতিনিধি: আসন্ন গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামগঞ্জে নির্বাচনী হাওয়া বই‌তে শুরু ক‌রে‌ছে।সাধারণ মানুষের একটাই আলোচনা—কে হচ্ছেন আগামীর কাণ্ডারি? এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের প্রিয় মুখ,বিশিষ্ট সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে এলাকার নানা সমস্যা, অনিয়ম ও দুর্নীতির কথা কলমের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরে সর্বসাধারণের আস্থা অর্জন করেছেন আতিকুর রহমান আজাদ। সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এই কলম সৈনিক সাধারণ মানুষের অন্তরে এক বিশেষ জায়গা করে নিয়েছেন। তৃণমূলের তরুণসমাজ থেকে শুরু করে প্রবীণ—সবার একটাই চাওয়া, গোপালপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তাঁর মতো একজন সৎ, শিক্ষিত ও নির্ভীক নেতৃত্বের কোনো বিকল্প নেই।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, আতিকুর রহমান আজাদ কোনো অন্যায়ের সাথে আপস করেন না। একজন গণমাধ্যমকর্মী হিসেবে ইউনিয়নের প্রতিটি এলাকার সমস্যা সম্পর্কে তিনি ওয়াকিফাল। ইউনিয়নবাসী মনে করেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি যুগান্তকারী ভূমিকা রাখতে পারবেন।
​নিজের প্রার্থীতা ও জনসমর্থন নিয়ে সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ বলেন

“আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে অবহেলিত গোপালপুর ইউনিয়নের মানুষের সেবা করে আসছি। সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা ও জোরালো দাবিতেই এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে,তবে গোপালপুর ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনগণের প্রকৃত সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলব—ইনশাআল্লাহ।”

বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৪   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড
শেরপুরে পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জ্ঞানভিত্তিক সমাজ গড়তে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা
বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা: তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ