ফেসবুকে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেসবুকে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জের
রবিবার, ২৬ জুলাই ২০২৬



ফেসবুকে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জের

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সরিষাবাড়ী শাখার ইনচার্জ রমজান আলী ওরফে রিপন (অবসরপ্রাপ্ত মিলিটারি)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

​একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে রমজান আলী বলেন, “আমি দীর্ঘ ১৪ বছর যাবৎ অত্যন্ত সুনামের সাথে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আমার দায়িত্ব পালন করে আসছি।”

​তিনি জানান, গত বুধবার (২২ জুলাই) রাতে যে ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। সরিষাবাড়ী থানা পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে কোনো সত্যতা খুঁজে পায়নি। যার প্রেক্ষিতে আইন মোতাবেক শুধুমাত্র ৩৪ ধারায় তাঁকে আদালতে প্রেরণ করা হয় এবং বিজ্ঞ আদালত তাঁকে সসম্মানে মুক্তি দেন।

​বিপদের সময় পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ​”আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ওইদিন আমাকে একটি অস্থিতিশীল পরিবেশ থেকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার ও সহযোগিতা করেছেন। বিশেষ করে বাংলাদেশ পুলিশ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

রমজান আলী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পর সবার জবানবন্দি গ্রহণ করে। নিবিড় তদন্তে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় বিষয়টি আদালতে উঠলে বিজ্ঞ আদালত তাঁকে সসম্মানে খালাস দেন।

​তিনি তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রান্তিকর তথ্য বা গুজবের ভিত্তিতে ভুল ধারণা পোষণ না করেন। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি তাঁর পেশাগত সুনাম, ব্যক্তিগত ও পারিবারিক সম্মান রক্ষার্থে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

​সবশেষে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য করা থেকে সবার বিরত থাকা উচিত। সমাজে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সত্য ও দায়িত্বশীল তথ্য প্রচারের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১২:১৮:২৬   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে সরকারি নিয়ম ভেঙে কলেজের ৫টি গাছ কর্তন: অধ্যক্ষ ও ইজারাদারের বাকযুদ্ধ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ