বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ২৯ জুলাই ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৫৬৭ - রাজা ষষ্ঠ জেমস স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৫৮৮ - ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী অ্যাংলো-স্প্যানিশ যুদ্ধে ফ্রান্সের গ্রেভলাইনস সমুদ্রতীরে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত ও ধ্বংস করে।

১৮৫১ - অ্যানেবেল দ্য গ্যাসপ্যারিস ১৫ ইউনোমিয়া অ্যাস্টরয়েড আবিষ্কার করেন।

১৮৫৮ - যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত।

১৮৯৯ - যুদ্ধ ও যুদ্ধাপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন স্বাক্ষরিত হয়।

১৯২১ - এডলফ হিটলার জার্মানির জাতীয় সমাজতান্ত্রিক ওয়ার্কার্স পার্টির নেতা নির্বাচিত হন।

১৯৫৭ - আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়।

১৯৫৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা নাসা প্রতিষ্ঠিত হয়।

১৯৮৭ - ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী ইংলিশ চ্যানেলের নিচে সুরঙ্গপথ (ইউরোটানেল) নির্মাণের চুক্তি স্বাক্ষর করেন।

২০০৫ - জ্যোতির্বিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন।

২০১৮ - জাবালে নূর পরিবহনের দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দর সড়কে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ওপর তুলে দেয়। এতে ৯ শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের মধ্য থেকে দুজন মারা যান।

জন্ম :

১৬৬৭ - সুইজারল্যান্ডীয় গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।

১৮৩৫ - ইতালিয়ান লেখক (নোবেল পুরস্কারপ্রাপ্ত) জিউস্যু কার্ডুক্কি।

১৮৫৭ - প্রাচ্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞ আর্নেস্ট টমসন ওয়ালিস।

১৮৮১ - নোবেলজয়ী জার্মান জৈবরসায়নবিদ হানস ফিশর।

১৯০৯ - বিশ্ববিখ্যাত অনুজীব বিজ্ঞানী ও গবেষক মো. মঞ্জুরুল ইসলাম।

১৯১৩ - ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্ত (যোশী)।

১৯৩১ - বাংলা লোকসংগীতের কণ্ঠশিল্পী আবদুল আলীম।

মৃত্যু :

২৩৮ - বালবিনাস, রোমান সম্রাট।

২৩৮ - পুপিয়েনাস, রোমান সম্রাট।

১০৯৯ - পোপ দ্বিতীয় আরবান।

১১০৮ - ফরাসি রাজা প্রথম ফিলিপ।

১৮৯০ - ভিনসেন্ট ভ্যান গখ, ওলন্দাজ চিত্রকর।

১৮৯১ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।

১৯৬২ - রোনাল্ড ফিশার, বিখ্যাত পরিসংখ্যানবিদ।

১৯৬৯ - আন্দলিব সাদানী, ফারসি ও উর্দু ভাষার কবি, গল্পকার, গবেষক এবং সমালোচক।

১৯৮৩ - রেমন্ড ম্যাসি, কানাডীয়-মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৮৩ - লুইস বুনুয়েল, স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও সুরিয়ালিস্ট আন্দোলনের নেতা।

১৯৯৪ - ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৯৬ - ভারতরত্ন অরুণা আসফ আলী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী।

১৯৯৬ - মার্সেল পল শোয়োতজেনবার্গার, ফরাসি গণিতবিদ।

১৯৯৮ - জেরোম রবিন্স, মার্কিন পরিচালক, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও মঞ্চ প্রযোজক।

২০০৪ - প্রতিমা বন্দ্যোপাধ্যায় , বাঙালি নেপথ্য সংগীতশিল্পী।

২০১৮ - রমাপদ চৌধুরী , বাঙালি ঔপন্যাসিক এবং গল্পকার।

বাংলাদেশ সময়: ১১:৪১:০১   ৭ বার পঠিত