বুধবার, ২৯ জুলাই ২০২৬

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: জামিন না মঞ্জুর, সেনাসদস্য বেলাল কারাগারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: জামিন না মঞ্জুর, সেনাসদস্য বেলাল কারাগারে
বুধবার, ২৯ জুলাই ২০২৬



স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: জামিন না মঞ্জুর, সেনাসদস্য বেলাল কারাগারে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত সেনাসদস্য বেলাল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর মাদারগঞ্জ পৌর শহরের পশ্চিমপাড়া এলাকার হিরা ফকিরের ১৯ বছর বয়সী মেয়ে হুমায়রা জান্নাত সাথী নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনার পর সাথীর স্বামী ও সেনাসদস্য বেলালের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত বেলাল মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর দক্ষিণপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

সম্প্রতি অভিযুক্ত বেলাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১:৩১:০৬   ৬ বার পঠিত