জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী
শনিবার, ১ আগস্ট ২০২৬



জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে রাজশাহীর জুলাই শহীদদের জন্য একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। রাজশাহীর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ড. জোহার স্মৃতির মতো করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণ করার ঘোষণা দেন তিনি।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে গণঅভ্যুত্থান ২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। রাজশাহী গণঅভ্যুত্থান ২৪ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি তার বক্তব্যে শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর স্থানীয় শহীদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ১৯৬৯ সালে ড. জোহা যেমন ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সন্তানেরা একইভাবে অকাতরে রক্ত দিয়েছে। এ মহান ত্যাগ জাতি কখনোই ভুলবে না।

আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য চীন সরকারের সহায়তায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া যাদের বিদেশে পাঠানো প্রয়োজন, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড বা মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শহীদ পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে যারা কর্মসংস্থানের সন্ধানে আছেন, তাদের জন্য চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে এবং তাদের তালিকা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ভালো ব্যবহার এবং দেশপ্রেমের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. ইফতিখারুল আলম মাসউদ। রাজশাহী গণঅভ্যুত্থান ২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাশেম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাফিজ, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহাফুজুল হাসনাইন হিকোল, রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতারা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৫৬   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ